ট্রেনের বগি লাইনচ্যুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ রেলস্টেশনে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় ভয়ে ট্রেন থেকে লাফিয়ে নামতে গিয়ে নারী, শিশুসহ প্রায় ২০ জন আঘাত পেয়েছেন।কাওরাইদ রেলস্টেশনের মাস্টার আবদুল্লাহ আল মামুন বলেন, রাত ১১টার দিকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার তৎপরতা শুরু করেছে।শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ ছিল।