বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় চট্টগ্রামগামী মালবাহী একটি ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার আড়িখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট এই দুটি রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) দাদন মিয়া জানান, ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন নিয়ে এসে লাইনচ্যুত বগি দুটি উদ্ধার করার চেষ্টা চলছে।