ট্রেনের যাত্রাবিরতির দাবিতে হরতাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলস্টেশনে দুটি আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে নরুন্দি ইউনিয়নে হরতাল পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার ভোর ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত এলাকাবাসী হরতাল পালন করেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নরুন্দি এলাকার লোকজন ঢাকা-জামালপুর পথের নরুন্দি রেলস্টেশনে আন্তনগর তিস্তা ও যমুনা এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি দাবি করে আসছিলেন। দাবির সমর্থনে গতকাল দুপুরে নরুন্দি বাজার এলাকায় বিক্ষোভ মিছিল বের করা হয়। আন্তনগর ট্রেনের যাত্রাবিরতি কমিটির আহ্বায়ক খলিলুর রহমান বলেন, ১০ ফেব্রুয়ারির মধ্যে দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানান তিনি।