ট্রেনের সঙ্গে ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গোলাপবাগ রেলক্রসিংয়ে গতকাল বৃহস্পতিবার রাতে ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে গৌরাঙ্গ দাস (৫৫) নামের এক ব্যক্তি মারা গেছেন।ঢাকা রেলওয়ে থানার সূত্র জানায়, রাতে গোলাপবাগ রেলক্রসিংয়ের পাশে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। এ সময় কয়েকজনের সঙ্গে রেললাইনের পাশে দাঁড়িয়ে গৌরাঙ্গ গান শুনছিলেন। রাত সাড়ে নয়টার দিকে নারায়ণগঞ্জ থেকে কমলাপুরের উদ্দেশে একটি ট্রেন আসছিল। ট্রেন আসার শব্দে অন্যরা সরে গেলেও গৌরাঙ্গ রেললাইনের পাশেই ছিলেন। ট্রেনটি গৌরাঙ্গের মাথায় প্রচণ্ড আঘাত করে চলে যায়। রক্তাক্ত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।রাতে যোগাযোগ করা হলে রেলওয়ে থানার কর্তব্যরত সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. দাদন মিয়া ঘটনাটি নিশ্চিত করেছেন।