ট্রেনের সঙ্গে বাসের ধাক্কা আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের রাজারহাটে গতকাল সোমবার সকালে রেল ক্রসিং পারাপারের সময় ট্রেন ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। তাঁদের রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল সোয়া ১০টার দিকে চিলমারী রমনা স্টেশন থেকে টি/১৬, ৪১৫ আপ ট্রেনটি রাজারহাট-কুড়িগ্রাম সড়কের রেল ক্রসিং পার হওয়ার সময় উলিপুর থেকে কুড়িগ্রামগামী মোল্লা এন্টারপ্রাইজ পরিবহনের একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এর ১০ যাত্রী আহত হন। রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ছাদেকুল ইসলাম বলেন, ‘স্থানীয় মানুষের সহায়তায় আহতদের হাসপাতালে পাঠিয়েছি।’