ট্রেনের ২৭ টিকিটসহ কালোবাজারি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা, সিলেট ও চাঁদপুরগামী বিভিন্ন ট্রেনের ২৭টি টিকিটসহ কালোবাজারির সঙ্গে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম স্টেশনে কালোবাজারে টিকিট বিক্রির সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় চট্টগ্রাম জিআরপি থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে।গ্রেপ্তার হওয়া কালোবাজারির নাম আফজাল হোসেন (৩৮)। তাঁর গ্রামের বাড়ি বরগুনা জেলার পাতাকাটা এলাকায় বলে জানা গেছে। সপ্তাহ তিনেক ধরে তিনি টিকিটের কালোবাজারি করে আসছেন বলে পুলিশের কাছে দাবি করেন। রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) রোকনুজ্জামান প্রথম আলোকে বলেন, কালোবাজারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে রেলের এক কর্মী আফজালকে স্টেশনের প্ল্যাটফর্মে আটক করে। পরে তাঁর দেহ তল্লাশি করে ২৭টি টিকিট পাওয়া যায়। এ ঘটনায় জিআরপি থানায় মামলা হয়েছে।