ট্র্যাকস্যুট বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের প্রয়াত বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া সংগঠক মো. সানাউল্লাহ খান কিশোর ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন শেখ রাসেল ক্রীড়াচক্রের খেলোয়াড়দের মধ্যে ট্র্যাকস্যুট বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার স্থানীয় উৎসব কমিউনিটি সেন্টারে শেখ রাসেল ক্রীড়াচক্রের সভাপতি মো. ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে এক অনুষ্ঠানে পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম খেলোয়াড়দের মধ্যে এগুলো বিতরণ করেন। এ সময় বক্তব্য দেন রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক এবং প্রেসক্লাবের সভাপতি এনামুল হক, শেখ রাসেল ক্রীড়াচক্রের প্রতিষ্ঠাতা সম্পাদক কার্তিক দাস প্রমুখ। পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করতে হবে।