ট্র্রেন-ট্রলির সংঘর্ষে রেল কর্মচারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর ও বাসুদেবপুর রেল স্টেশনের মাঝামাঝি এলাকায় আন্তনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের সঙ্গে রেললাইন মেরামত কাজে নিয়োজিত ট্রলির সংঘর্ষে আক্কাস আলী (৪৮) নামের এক রেল কর্মচারী নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।


বগুড়ার সান্তাহার জংশন স্টেশনের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) আফজাল হোসেন জানান, রেললাইনের মেরামতকাজ করার জন্য সান্তাহার থেকে তাঁর দপ্তরের একটি দল নাটোর স্টেশন এলাকায় যায়। সেখান থেকে কাজ শেষে ট্রলি করে ফেরার সময় নাটোর- বাসুদেবপুর স্টেশনের মাঝামাঝি এলাকায় এলে দিনাজপুর থেকে ঢাকাগামী আন্তনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি ওই লাইনে এসে পড়ে। এ সময় তড়িঘড়ি করে ট্রলি লাইন থেকে নামানোর সময় ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে হেড ট্রলিম্যান আক্কাস আলী গুরুতর আহত হন। তাঁকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বিকেল পাঁচটার দিকে তিনি মারা যান।