টয়োটার নতুন মডেলের একটি ফর্কলিফট উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর প্রগতি সরণিতে গত বুধবার নাভানা লিমিটেডের টয়োটার নতুন বিক্রয়কেন্দ্রে টয়োটার একটি নতুন মডেলের ইন্ডাস্ট্রিয়াল মেশিনারি এইটএফবি সিরিজের ফর্কলিফট উদ্বোধন করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন টয়োটা টুসো করপোরেশনের মহাব্যবস্থাপক আকিরা মাতসুই। এ ছাড়া নাভানা লিমিটেডের পরিচালক জে এ নাসের, জ্যেষ্ঠ সহকারী মহাব্যবস্থাপক হামদুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।এইটএফবি ফর্কলিফটটির মোড়ক উন্মোচনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। বিজ্ঞপ্তি।