প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁও ও সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গত শনিবার ও গতকাল রোববার সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীসহ তিনজন নিহত হয়েছে।ঠাকুরগাঁও সদর উপজেলার বরুনাগাঁও এলাকায় গতকাল সকাল নয়টার দিকে বিদ্যালয়ে যাওয়ার পথে দ্রুতগামী ট্রাক্টরের ধাক্কায় অষ্টম শ্রেণীর ছাত্রী পূর্ণিমা রানী (১৩) ঘটনাস্থলেই নিহত হয়।শনিবার বিকেলে উল্লাপাড়া উপজেলার জুংলিপুর গ্রামের কাছে একটি দ্রুতগামী ট্রাক আরেকটি রিকশাভ্যানকে ধাক্কা দিলে ভ্যানযাত্রী মোহাম্মদ রবি (২৬) ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত আরেক যাত্রী শাহজাহান আলীকে (৩৮) হাসপাতালে নেওয়ার পথে মারা যান।