ঠাকুরগাঁও ও দিনাজপুরে বিক্ষোভ, সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গতকাল রোববার দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। এ সময় বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ১২টার দিকে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে।
পুলিশ মহাসড়ক থেকে শিক্ষার্থীদের সরানোর চেষ্টা করলে সংঘর্ষ বেধে যায়। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। পুলিশ অন্তত ১২টি কাঁদানে গ্যাসের শেল ও ১০টি রাবার বুলেট নিক্ষেপ করে। সংঘর্ষে পুলিশসহ অন্তত পাঁচজন আহত হন।
ঠাকুরগাঁওয়ে বেলা সাড়ে ১১টার দিকে জেলা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে বিসিক শিল্পনগরের সামনের সড়ক অবরোধ করেন। এ সময় ইটপাটকেল নিক্ষেপ ও সড়কে টায়ারে আগুন দেওয়া হয়। দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশের আশ্বাসের পরিপ্রেক্ষিতে অবরোধ তুলে নেওয়া হয়।