ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে পরিবহন ধর্মঘট প্র্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক-মহাসড়কে শ্যালো ইঞ্জিনচালিত নছিমন, করিমন, ভটভটিসহ তিন চাকার মোটরযান চলাচল বন্ধের দাবিতে ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট গতকাল বৃহস্পতিবার সকালে প্রত্যাহার করা হয়েছে।
মোটর মালিক সমিতি, মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন ও ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন মঙ্গলবার থেকে ওই ধর্মঘটের ডাক দেয়। বুধবার রাতে জেলা প্রশাসকের সমেঞ্চলনকক্ষে সভায় ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্তের পর গতকাল সকাল থেকে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
ঠাকুরগাঁও জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক হায়দার আলী বলেন, জেলা প্রশাসন সাত দিনের মধ্যে সড়ক-মহাসড়কে সব অবৈধ যান চলাচল বন্ধে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়ায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
পঞ্চগড় জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক আপেল মাহমুদ জানান, বাংলাবান্ধা স্থলবন্দরে কুলিদের বকশিশের নামে জোরপূর্বক টাকা আদায় বন্ধ ও বাংলাবান্ধা স্থলবন্দরের পণ্যবাহী ট্রাক রাত ১২টা পর্যন্ত চলাচলের ব্যবস্থা করাসহ দাবি বাস্তবায়নের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।