ঠাকুরগাঁও জেলা ওয়ার্কার্স পার্টির সম্মেলন অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ঠাকুরগাঁও জেলা শাখার নবম সম্মেলন গতকাল বুধবার পীরগঞ্জ পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে জেলার ছয় শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
সম্মেলনের প্রথম পর্বের আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলা শাখার ভারপ্রাপ্ত সম্পাদক সোহরাব আলী। প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় পলিটব্যুরোর সদস্য মাহমুদুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য দেন ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ মো. ইয়াসীন আলী, দিনাজপুর জেলা শাখার সম্পাদক কমরেড হাবিবুর রহমান, ঠাকুরগাঁও জেলা কমিটির সদস্য ইমরান চৌধুরী, অধ্যক্ষ মো. তাজুল ইসলাম, আনোয়ারুল হক, তৈমুর হোসেন, আনিসুর রহমান, ফয়জুল ইসলাম প্রমুখ।
মাহমুদুল হাসানের পরিচালনায় সম্মেলনের দ্বিতীয় পর্বে ঠাকুরগাঁও জেলা শাখার কমিটি গঠন করা হয়।