ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের কমিটি বাতিলের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের কমিটি বাতিলের দাবি জানানো হয়েছে। গত সোমবার স্থানীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ছাত্রলীগের একাংশের নেতারা এ দাবি জানিয়েছেন। সম্মেলনে জেলা ছাত্রলীগের সহসভাপতি জি এম সিরাজী মিজান, সহসম্পাদক এস এম রাকিব, পৌর ছাত্রলীগের সভাপতি পবিত্র মণ্ডল, সাধারণ সম্পাদক আখতার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।বক্তারা অভিযোগ করেন, কমিটি গঠনের দীর্ঘ এক বছর অতিবাহিত হলেও জেলা কমিটির নেতারা অদ্যাবধি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী, জাতীয় শোক দিবসসহ কোনো কর্মসূচি পালন করেননি। অনুমোদিত কমিটির সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদসহ ৬৫ জন নেতা-কর্মী এরই মধ্যে পদত্যাগ করেছেন। এতে ছাত্রলীগের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। জেলা ছাত্রলীগের সভাপতি ফখরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান।