ঠাকুরগাঁও জেলা জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁও জেলা জাতীয় পার্টির পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠিত হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহমঞ্চদ এরশাদ ও মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার গত বুধবার আবদুল করিমকে সভাপতি ও সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ১১১ সদস্যের পূর্ণাঙ্গ এই কমিটির অনুমোদন দেন।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমীতে জেলা জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য সাংসদ হাফিজ উদ্দীন আহমেদ।