ঠাকুরগাঁও-ঢাকা বাস চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও-ঢাকা রুটের বাস চলাচল গত শুক্রবার রাত থেকে আবার শুরু করেছে। ঠাকুরগাঁও ও ঢাকা মালিক সমিতির দ্বন্দ্বের কারণে গত ২ জুলাই থেকে এই রুটে সরাসরি বাস চলাচল ছিল। গত শুক্রবার রাত নয়টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসক, মোটর মালিক সমিতিসহ সব পক্ষের যৌথ সভায় সমঝোতার পর এ সিদ্ধান্ত হয়।জেলা প্রশাসক মুহাম্মদ শহিদুজ্জামান জানান, যৌথ সভায় সমঝোতা হওয়ায় বাস চলাচল শুরু হয়েছে। জেলা প্রশাসন থেকে বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা আগামীকাল সোমবার ঠাকুরগাঁওয়ে এসে আলোচনায় বসতে রাজি হয়েছে।