ঠাকুরগাঁও সদর উপজেলায় চেয়ারম্যান পদে বিএনপি-সমর্থিত জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি-সমর্থিত প্রার্থী তৈমুর রহমান এক লাখ ৪৫ হাজার ৫২২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী অরুনাংশু দত্ত পেয়েছেন এক লাখ ১৬ হাজার ৩৮৩ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে জামায়াত সমর্থিত মো. আলমগীর এক লাখ ৫৫ হাজার ৭১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম আওয়ামী লীগ-সমর্থিত আশরাফুল হক চৌধুরী পেয়েছেন এক লাখ এক হাজার ৩৩০ ভোট।

নারী ভাইস চেয়ারম্যান পদে বিএনপি-সমর্থিত  ফোরাতুন নাহার পেয়েছেন এক লাখ ৪৬ হাজার ৯৯৮ ভোট। নিকটতম প্রার্থী আওয়ামী লীগ-সমর্থিত শাহনাজ আক্তার পেয়েছেন এক লাখ তিন হাজার ৭০৯ ভোট।