ঠাকুরগাঁও সরকারি কলেজে মাস্টার্স কোর্স চালু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁও সরকারি কলেজে তিনটি বিষয়ে মাস্টার্স কোর্স চালু হয়েছে। গতকাল শনিবার সকালে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন মাস্টার্স কোর্সের কার্যক্রম উদ্বোধন করেন।
ঠাকুরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ মো. গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার (এসপি) ফয়সল মাহমুদ, জেলা পরিষদের প্রশাসক সাদেক কুরাইশি ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মকবুল হোসেন, উপাধ্যক্ষ আবু বকর ছিদ্দিক প্রমূখ।