ঠাকুরগাঁও সীমান্তে বাংলাদেশিকে আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার জগদল সীমান্ত থেকে আবদুল কাদের (২৫) নামে স্থানীয় এক গরু ব্যবসায়ীকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র জানায়, গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে কাদের উপজেলার জগদল সীমান্তের ৩৭৪ নম্বর মেইন পিলারের ১ নম্বর সাব পিলার এলাকা দিয়ে ভারতে ঢুকে গরু আনতে যান। এ সময় ভারতের ১২১ বিএসএফ ব্যাটালিয়নের কুকড়াদহ ক্যাম্পের সদস্যরা তাঁকে আটক করেন। ঠাকুরগাঁও ৩০ বিজিবির অপারেশন কর্মকর্তা মেজর আলমগীর হোসেন জানান, ওই বাংলাদেশিকে আটকের প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের জন্য বিএসএফের কাছে চিঠি পাঠানো হয়।বেলা ১১টার দিকে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়।
পতাকা বৈঠকে বিএসএফ জানিয়েছে, কাদেরকে ভারতের ৩০০ গজ ভেতর থেকে আটক করা হয়।