ঠাকুরগাঁও সীমান্তে বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্তে গতকাল শুক্রবার ভোরে কবিরুল ইসলাম (৩২) নামের এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে আটক করেছে বিএসএফ। তিনি উপজেলার বেলডাঙ্গী গ্রামের আবদুল মোতালেবের ছেলে। জানা গেছে, ভোর পাঁচটার দিকে ধর্মগড় সীমান্তের ৩৭৩ নম্বর মেইন পিলারের পাশ দিয়ে কবিরুল গরু আনতে ভারতে প্রবেশ করেন। পরে ভারতের ১৫০ গজ ভেতরে ১২১ কুকড়াদহ ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাঁকে আটক করেন। ঠাকুরগাঁও ৩০ বিজিবি অপারেশন কর্মকর্তা মেজর আলমগীর হোসেন বলেন, কবিরুলকে ফেরত চেয়ে বিএসএফের কাছে চিঠি পাঠানো হয়েছে।