ঠাকুরগাঁও সীমান্তে বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার মুন্ডুমালা সীমান্তে আবু হাসান নামে এক বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ১২টার দিকে সীমান্তের ৩৮৩ নম্বর পিলার এলাকা দিয়ে ভারতে প্রবেশের সময় ১৪ বিএসএফ ব্যাটালিয়নের বেলগাছি ক্যাম্পের সদস্যরা আবু হাসানকে আটক করে। হাসান বালিয়াডাঙ্গি উপজেলার লক্ষ্মীডাঙ্গি গ্রামের শাহেদ আলীর ছেলে। ঠাকুরগাঁও ৩০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু বকর জানান, এ ঘটনায় গতকাল মঙ্গলবার সকাল ১০টায় বিএসএফ ও বিজিবির কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিএসএফের সোনামতি ক্যাম্পের পরিদর্শক জানিয়েছেন, হাসানকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের ইসলামপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।