ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে দুজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই মণ্ডুমালা সীমান্তে বৃহস্পতিবার দিবাগত রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন। এঁরা হলেন: বালিয়াডাঙ্গীর কাশিবাড়ি গ্রামের ফিরোজ মাহমুদ (২৫) ও মারাধার গ্রামের তরিকুল ইসলাম (২৮)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে বিএসএফের সোনামতি ক্যাম্পের সদস্যরা বাংলাদেশের সীমান্ত লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে ফিরোজ ও তরিকুলের শরীরে গুলি লাগে। তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তরিকুলের বাবা কাইউম আলী বলেন, তরিকুল ও ফিরোজ রাতে সীমান্তবর্তী জমির পাকা ধান পাহারা দিচ্ছিলেন। সে সময় বিএসএফের গুলি লাগে। ঠাকুরগাঁও ৩০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল ইসলাম বলেন, সীমান্তে গুলি ছোড়ার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের জন্য চিঠি দেওয়া হয়েছে।