ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাবরী সীমান্ত থেকে গত মঙ্গলবার দিবাগত রাতে মো. ফরিদ (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
৩০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, হরিপুরের পাঁচদরিয়া গ্রামের ফরিদ মঙ্গলবার রাতে ডাবরী সীমান্ত দিয়ে ভারতে ঢুকে পড়েন। ৩০ বিজিবির গোয়েন্দা কর্মকর্তা মেজর তৌহিদ জানান, গতকাল সকালে বিএসএফ ও বিজিবির কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। বিএসএফ দাবি করেছে, তারা ফরিদকে ভারতের ভেতর থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ আটক করেছে। তাঁকে পশ্চিমবঙ্গের গোপালপুকুর থানায় হস্তান্তর করা হয়েছে।