ঠাকুরগাঁওয়ে আদিবাসীদের জমি রক্ষার দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ে আদিবাসীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং জমি রক্ষার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। গতকাল রোববার ঠাকুরগাঁও শহরে এসব কর্মসূচি পালন করেন আদিবাসীরা।
গতকাল বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় আদিবাসী পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে শহরের চৌরাস্তায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে আদিবাসী নারী, পুরুষ এবং বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজন অংশ নেন।
মানববন্ধন চলাকালে জাতীয় আদিবাসী পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি সূর্য মুর্মুর সভাপতিত্বে প্রতিবাদ সভা হয়। এতে জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক বাবুল তিগ্যা, সাংগঠনিক সম্পাদক জাকোব খালকো, জাতীয় আদিবাসী পরিষদের উপদেষ্টা ইমরান হোসেন চৌধুরী প্রমুখ বক্তৃতা করেন।