ঠাকুরগাঁওয়ে কম্বল পেল ১১৯ জন
ঠাকুরগাঁও সদর উপজেলার ১১৯ জন দরিদ্র নারী-পুরুষের মধ্যে গতকাল মঙ্গলবার প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে। বন্ধুসভার সদস্যরা গৌরীপুর, পূর্ব নারগুন ও পৌর এলাকার বাড়ি বাড়ি ঘুরে দুস্থদের তালিকা তৈরি করে সেই অনুযায়ী কম্বলগুলো বিতরণ করেন।
আর্থিক অবস্থা ভালো না হওয়ায় সদর উপজেলার গৌরীপুর গ্রামের নুরুন নাহার এবার তাঁর আট মাস বয়সের মেয়ের জন্য গরম কাপড় কিনতে পারেননি।
গতকাল কম্বল পেয়ে আবেগে কেঁদে ফেলেন। তিনি বলেন, ছুয়ার (ছেলের) শরীরখান গরম রাখিবার তানে ওক বুকত করিয়া ঘুমাছিনু। কম্বল পায়ে এলা ওর আরাম হইল।’
সদর উপজেলার গৌরীপুর গ্রামের বৃদ্ধা সুরাভান নেছা (৮০) বলেন, ‘গেলবার হামার কম্বল ছিলনি, সেলা ঘুমাবা পারুনি। জারত দর দর করিয়া কাপিছিনু। এলা কম্বল খান উরিমো (গায়ে দেব), জার আর লাগিবেনি।’
কম্বল পেয়ে পূর্ব নারগুন গ্রামের প্রতিবন্ধী সূর্যমনি বলেন, ‘তোমাক কি কয়া দোয়া দিমো কহিবা পারছুনি।’ পৌর এলাকার রোড কলোনির ঢুলন বেওয়া (৭৮) বলেন, ‘জারত কাপিছিনু, তোমরা মোক একখান কম্বল দিয়া খুব উপকার করিলেন।’