ঠাকুরগাঁওয়ে ভাবি ও দেবরের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও সদর উপজেলায় মৌসুমী রানী (২৩) নামের এক গৃহবধূ ও তাঁর দেবর মহেশ চন্দ্রের (২৫) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার চিলারং চন্নাপাড়া এলাকা থেকে পুলিশ তাঁদের লাশ উদ্ধার করে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই এলাকার বাতাসু চন্দ্রের স্ত্রী মৌসুমী গতকাল সকালে ঘুম থেকে না উঠলে বাড়ির লোকজন দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় তাঁরা মৌসুমী ও মহেশের লাশ ঝুলন্ত অবস্থায় দেখেন। পরে পুলিশে খবর দেওয়া হয়। বিকেলে পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউর করিম বলেন, ওই দুই ব্যক্তির মৃত্যুর কারণ সম্পর্কে পুলিশ এখনো নিশ্চিত নয়। 

শ্রমিকের লাশ উদ্ধার: আমাদের পাবনা অফিস জানায়, সাঁথিয়া উপজেলার সাঁথিয়া-বেড়া সড়কের সোনাতলা সেতুর পাশ থেকে গতকাল ইকবাল হোসেন (৩৫) নামের এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর বাড়ি সুজানগর উপজেলার ক্রোক দুলিয়া গ্রামে। সাঁথিয়া থানার ওসি মাহফুজ রহমান বলেন, লাশের গলায় রশি পেঁচানো ছিল। শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নও রয়েছে। দুর্বৃত্তরা গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে ইকবালকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশটি ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।