ঠাকুরগাঁওয়ে এবার একটি শক্তিশালী গ্রেনেড উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও পৌরসভার হাজিপাড়ার শিমুলতলা থেকে মঙ্গলবার রাতে একটি হাতে তৈরি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। এর আগে ২৩ মে গণপূর্ত বিভাগের অফিস চত্বর থেকে একটি শক্তিশালী বোমা উদ্ধার করা হয়।পুুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে ঠাকুরগাঁও শহরের হাজিপাড়ায় বিদ্যুতের লোডশেডিং চলছিল। এ সময় শিউলি বেগম নামে শিমুলতলার এক গৃহবধূ গরমে টিকতে না পেরে সামনের রাস্তায় হাঁটতে বের হন। রাস্তার পাশের নর্দমায় পলিথিন মোড়ানো একটি বস্তু থেকে মিটমিট করে লাল আলো জ্বলতে দেখে তিনি তা তুলে আনেন। এতে লাল রঙের টেপ মোড়ানো একটি প্যাকেট দেখেন তিনি। এর সঙ্গে বৈদ্যুতিক তার দেখে বোমা বলে সন্দেহ হয় তাঁর। শিউলির হাঁকডাকে লোকজন এসে জড়ো হয়। তারাও বস্তুটিকে বোমা বলে সন্দেহ করে এবং পুলিশকে খবর দেয়। রাত নয়টার দিকে পুলিশ এসে বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করেন।