ঠাকুরগাঁওয়ে কাজী ফার্মে বার্ড ফ্লুর সংক্রমণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের অন্যতম বৃহত্ মুরগির ফার্ম কাজী ফার্মসের খামারে বার্ড ফ্লুর সংক্রমণ দেখা দিয়েছে। জয়পুরহাট আঞ্চলিক প্রাণী রোগ অনুসন্ধান গবেষণাকেন্দ্রে পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।কাজী ফার্মসের মহাব্যবস্থাপক (জিএম) শাহ আতাউর রহমান বলেন, গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত গত ১৮ ঘণ্টায় ৩৯৫টি মুরগি মারা গেছে। অস্বাভিক মুরগি মারা যাওয়ার বিষয়টি জেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে জানানো হয়। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গতকাল বিকেলে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য জয়পুরহাট পাঠিয়েছেন। তিনি এক প্রশ্নের উত্তরে বলেন, সেখানে মুরগির খাদ্য মজুদ রয়েছে। ফলাফল না জানা পর্যন্ত সেখানে কেউ যাবে না। এই ফার্মে এক লাখ ১৭ হাজার ৬২৬টি প্যারেন্ট মুরগি রয়েছে।জেলা পশুসম্পদ কর্মকর্তা মোছাদ্দেকুর রহমান বলেন, লক্ষণ ও মুরগি মারা যাওয়ার সংখ্যা দেখে ধারণা করা হয়, বার্ড ফ্লু দেখা দিয়েছে। নিশ্চিত হওয়ার জন্য গতকাল বিকেলে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য জয়পুরহাট আঞ্চলিক প্রাণী নিয়ন্ত্রণ রোগ গবেষণাকেন্দ্রে পাঠানো হয়েছে।জয়পুরহাট আঞ্চলিক প্রাণী রোগ অনুসন্ধান গবেষণাকেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা এ বি এম নূর আলম বলেন, ঠাকুরগাঁও থেকে পাঠানো নমুনায় বার্ড ফ্লু পাওয়া গেছে। তবে অধিকতর পরীক্ষার জন্য এই নমুনা ঢাকার সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণাপ্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।