ঠাকুরগাঁওয়ে ছাত্র ও কুষ্টিয়ায় নছিমনচালক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ে এক কলেজছাত্র এবং কুষ্টিয়ার মিরপুরে এক নছিমনচালক খুন হয়েছেন।ঠাকুরগাঁও সদর উপজেলার জাম্বুরীপাড়ার একটি ধানখেত থেকে গতকাল শনিবার সকালে সাইফুর রহমান নামের এক তরুণের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার চেরাডাঙ্গী গ্রামের বেলাল হোসেনের ছেলে এবং ঠাকুরগাঁও টেকনিক্যাল স্কুল ও কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র।নিহত সাইফুরের চাচা জয়নাল আবেদীন জানান, শুক্রবার সন্ধ্যায় স্থানীয় চেরাডাঙ্গী বাজারের মাঠে ফুটবল খেলা শেষে সাইফুর বন্ধুদের সঙ্গে বেরিয়ে যান। এরপর তিনি আর ফিরে আসেননি।কুষ্টিয়ার মিরপুর উপজেলার কাকলিদহ গ্রামের মাঠ থেকে আনারুল ইসলাম (৩৫) নামের এক নছিমনচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকাল সাড়ে সাতটার দিকে স্থানীয় লোকজন সেখানে তাঁর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত সাড়ে আটটার দিকে আনারুল মুঠোফোনে কল পেয়ে বাড়ি থেকে বের হন।