ঠাকুরগাঁওয়ে জামায়াতের আমির গ্রেপ্তার, কুড়িগ্রামে আটক ৩৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতার পরিকল্পনার অভিযোগে গতকাল মঙ্গলবার ঠাকুরগাঁও জামায়াতে ইসলামীর আমির আবদুল হাকিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জামায়াতের উপজেলা আমিরসহ ৩৩ জনকে আটক করা হয়েছে।
ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আবদুল হাকিমকে গ্রেপ্তার করা হয় ঠাকুরগাঁও শহরের হাজিপাড়ার বাড়ি থেকে। পুলিশ জানায়, আবদুল হাকিম তাঁর বাড়িতে বৈঠক করে নাশকতার পরিকল্পনা করছেন এমন খবর পেয়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। নাশকতার অভিযোগে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
এদিকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী পুলিশ জানায়, গতকাল বিকেলে উপজেলা সদরের বাইশমারীতে জামায়াতের নেতা-কর্মীরা একটি মসজিদে মিলিত হন। ওই স্থান থেকে ভূরুঙ্গামারী জামায়াতে ৩৩ জনকে আটক করা হয়।