ঠাকুরগাঁওয়ে ঝড়ে মা-মেয়ের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের তেগাছিয়া গ্রামের ধুকুরঝারিপাড়ায় গতকাল রোববার ভোরে কালবৈশাখীতে একটি গাছ ঘরের ওপর পড়লে মা-মেয়ের মৃত্যু হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, তেগাছিয়া গ্রামের নুরুন্নবী, তাঁর স্ত্রী ও চার ছেলে-মেয়েকে নিয়ে গতকাল ভোরে ঝড়ে পড়া আম কুড়িয়ে ঘরে ফেরেন। হঠাৎ পাশের একটি জাম গাছ ঘরের ওপর পড়ে যায়। এ সময় চালা ভেঙে মাটিতে পড়ে যায়। নুরুন্নবী তিন ছেলেমেয়েকে ঘর থেকে বের করে আনেন। কিন্তু সে সময় আরেক মেয়েকে ঘর থেকে বের করতে গেলে ঘরের চালার চাপায় নুরুন্নবীর স্ত্রী খতেজা বেগম (৩০) ও মেয়ে আরছিনা (২) ঘটনাস্থলে মারা যায়। নুরুন্নবী সে সময় আহত হন।ধনতলা ইউনিয়নের চেয়ারম্যান সমর চ্যাটার্জী ঝড়ে মা-মেয়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।নলকূপের নর্দমায় পড়ে শিশুর মৃত্যুঠাকুরগাঁও প্রতিনিধি আরও জানান, হরিপুর উপজেলার রনহাট্টা গ্রামে গতকাল রোববার ১২টার দিকে উঠানে খেলতে গিয়ে রনি (৩) এক শিশু নলকূপের নর্দমার পানিতে পড়ে মারা যায়।