ঠাকুরগাঁওয়ে টাঙ্গন নদের তীরে বাঁধ নির্মাণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাঙন ঠেকাতে ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার পালপাড়া গ্রামের টাঙ্গন নদের তীরে বাঁধ নির্মাণ শুরু হয়েছে। পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন গতকাল রোববার সকালে নির্মাণকাজের উদ্বোধন করেন।পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ঠাকুরগাঁও কার্যালয় সূত্রে জানা গেছে, নদীভাঙন ঠেকাতে পালপাড়া গ্রামের টাঙ্গন নদের তীরে এক কোটি ২০ লাখ টাকা ব্যয়ে পাউবোর স্থানীয় কার্যালয় বাঁধ নির্মাণের কাজ বাস্তবায়ন করছে।পাউবোর ঠাকুরগাঁও কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবদুস সহিদ বলেন, এ বছরের জুন মাসের মধ্যে বাঁধটির নির্মাণকাজ শেষ হবে। কাজ শেষ হলে ওই এলাকার বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও ফসলি জমি ভাঙনের কবল থেকে রক্ষা পাবে।