ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের কুজিশহর গ্রামে গতকাল শনিবার দুপুরে ট্রেনে কাটা পড়ে সুনিল দাস (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কুজিশহর এলাকার রেললাইনের ওপর দিয়ে গতকাল বেলা তিনটার দিকে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাধানগর গ্রামের ডাডুয়া দাসের ছেলে সুনিল দাস হাঁটছিলেন। এ সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী একটি লোকাল ট্রেন তাঁকে ধাক্কা দেয়। এতে সুনিলের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
রুহিয়া থানার ওসি খান মো. শাহরিয়ার বলেন, রেলওয়ে পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করেছে।