ঠাকুরগাঁওয়ে দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পৌর এলাকায় গতকাল রোববার দুপুরে মিল্ক ভিটার একটি দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান কেন্দ্রটির উদ্বোধন করেন। সমবায় অধিদপ্তরের একটি প্রকল্পের আওতায় দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রটি স্থাপন করা হয়।
মিল্ক ভিটার চেয়ারম্যান হাসিব খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন, জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, মিল্ক ভিটার পরিচালক শেখ আবুল কাশেম প্রমুখ।