ঠাকুরগাঁওয়ে নাট্যোৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘কাটুক মনের আঁধার, জয় হোক মানবতা’ প্রতিপাদ্য সামনে নিয়ে ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শুরু হয়েছে নাট্যোৎসব। প্রতিদিন সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দেশের পাঁচটি জেলার ৮টি নাট্যদলের অংশগ্রহণে চলবে এই উৎসব।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এই নাট্যোৎসবের উদ্বোধন করেন নারী সংরক্ষিত আসনের সাংসদ সেলিনা জাহান লিটা। এই উৎসব উপলক্ষে গতকাল বিকেলে জেলা প্রশাসন চত্বর থেকে এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।