ঠাকুরগাঁওয়ে পদবঞ্চিত ছাত্রলীগের একাংশের বিক্ষোভ, অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবগঠিত জেলা কমিটিতে পদ না পেয়ে গত বুধবার রাতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ করেছে ছাত্রলীগের একাংশ। এ সময় তারা নবগঠিত জেলা কমিটি বাতিলের দাবিতে চৌরাস্তা অবরোধ করে রাখে।পরে বিক্ষুব্ধরা জেলা আওয়ামী লীগ অফিসে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, জেলা ছাত্রলীগের মূল অংশ পাশ কাটিয়ে ২৫ এপ্রিল বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক ঢাকায় পানিসম্পদমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে অছাত্র, ব্যবসায়ীদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি করেছেন। ঘোষিত এ কমিটিতে বাদ দেওয়া হয়েছে নিয়মিত ছাত্র ও ত্যাগী কর্মীদের। এ ছাড়া বর্তমান সভাপতির ছাত্রত্ব অনেক আগেই শেষ হয়েছে। আর সাধারণ সম্পাদক একজন ঠিকাদার।