ঠাকুরগাঁওয়ে পরিবহন ধর্মঘট প্রত্যাহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ঠাকুরগাঁও জেলা প্রশাসনের সঙ্গে সমঝোতা বৈঠক শেষে গত শনিবার রাতে জেলা মোটর মালিক সমিতি তাদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে। ডিজেল ও ব্যাটারিচালিত যান নছিমন, করিমন, ভটভটি, ইজিবাইকসহ সব অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে ঠাকুরগাঁওয়ে গত শনিবার থেকে ধর্মঘটের ডাক দেয় ঠাকুরগাঁও জেলা মোটর মালিক সমিতি। ঠাকুরগাঁও জেলা মোটর মালিক সমিতির সভাপতি রামবাবু জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সড়কে নছিমন, করিমনসহ অবৈধ যানাবাহন চলাচল বন্ধে প্রশাসনের আশ্বাসের পর অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।