ঠাকুরগাঁওয়ে বাস উল্টে দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও সদর উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে গিরিণ চন্দ্র (৭৫) ও আলম (৫০) নামের দুই ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।গতকাল রোববার ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে উপজেলার বড় খোচাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বেলা সোয়া একটার দিকে পঞ্চগড় থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি মিনিবাস ওই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। ঘটনাস্থলেই দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সেনডা গ্রামের গিরিণ চন্দ্র মারা যান। আহত হন ৩০ যাত্রী। তাঁদের মধ্যে ১৬ জনকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে দিনাজপুরের দশমাইল এলাকার আলমের মৃত্যু হয়।