ঠাকুরগাঁওয়ে বাস ধর্মঘট অব্যাহত দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ে গতকাল মঙ্গলবার তৃতীয় দিনের মতো বাস ধর্মঘট অব্যাহত ছিল। এতে করে চরম দুর্ভোগের শিকার হন যাত্রীরা।
ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কে পীরগঞ্জের লোহাগাড়া বাজারে গত ৭ আগস্ট মিনিবাসচালক দুলালকে কয়েকজন যাত্রী মারধর করেন। এ ঘটনায় ৯ আগস্ট দুলাল বাদী হয়ে ১১ জনের বিরুদ্ধে মামলা করেন। আসামিদের মধ্যে নয়জন গত ১০ আগস্ট এবং দুজন গত ১১ আগস্ট ঠাকুরগাঁও আদালত থেকে অস্থায়ী জামিন লাভ করেন। বিষয়টি জানতে পেরে জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে ১০ আগস্ট বিকেল থেকে বাস ধর্মঘটের ডাক দেন।
জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সড়ক সম্পাদক এন্তাজ আলী ও সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা আক্ষেপ করে বলেন, ‘আসামিদের বিচার না হওয়া পর্যন্ত আমরা বাস চালানো বন্ধ রাখব।’