ঠাকুরগাঁওয়ে বিএনপির হরতাল প্রত্যাহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষস্থানীয় নেতাদের মুক্তির দাবিতে ঠাকুরগাঁও বিএনপির অনির্দিষ্টকালের হরতাল প্রত্যাহার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ওই হরতাল প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান জেলা বিএনপির সাধারণ সম্পাদক তৈমুর রহমান। হরতাল প্রত্যাহারের খবর শোনার পর স্থানীয় ব্যবসায়ীরা সারা দেশে ছাত্রশিবিরের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল উপেক্ষা করে ব্যবসাপ্রতিষ্ঠান খুলতে শুরু করেন। তৈমুর রহমান জানান, ব্যবসায়ী ও খেটে খাওয়া মানুষের দুর্ভোগের কথা ভেবে এবং বাংলা নববর্ষ উদ্যাপনের জন্য হরতাল প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ১৪ এপ্রিলের পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।