ঠাকুরগাঁওয়ে বিএনপির ৩২ নেতা-কর্মী কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাঙচুর ও যানবাহনে আগুন দেওয়ার অভিযোগে দ্রুত বিচারের মামলায় ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের সভাপতি রাশেদ আলম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাসুদুল ইসলামসহ বিএনপির ৩২ জন নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।গতকাল মঙ্গলবার দুপুরে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে মুখ্য হাকিম আদালতের জ্যেষ্ঠ বিচারক মাসুদ পারভেজ তা নাকচ করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৩৩ জন নেতা-কর্মীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদে গত ১৬ মে ঠাকুরগাঁও শহরে ব্যাপক ভাঙচুর চালান বিএনপির নেতা-কর্মীরা। এ ঘটনায় ঠাকুরগাঁও থানার উপপরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে ঘটনার দিন দ্রুত বিচার আইনে মামলা করেন।