ঠাকুরগাঁওয়ে বিএসএফের হাতে আটক বাংলাদেশির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার সীমান্ত থেকে বিএসএফের হাতে আটক ভুলু (৩৫) নামের এক বাংলাদেশি গত শনিবার রাতে ভারতের একটি হাসপাতালে মারা গেছেন। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাঁর মৃত্যুর ঘটনাকে হত্যাকাণ্ড বলে দাবি করেছেন। ঠাকুরগাঁও ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহফুজ আলম সোমবার দুপুরে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। বিজিবি সূত্রে জানা যায়, বালিয়াডাঙ্গী উপজেলার বাদামবাড়ী কচুয়া গ্রামের ভুলুকে ধর্মগড় সীমান্ত থেকে ভারতের ২৩ বিএসএফ ব্যাটালিয়নের কুকড়াদহ ক্যাম্পের জওয়ানেরা কয়েক দিন আগে ধরে নিয়ে যান। পরে তাঁকে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করে বিএসএফ। অসুস্থ হয়ে পড়লে তাঁকে একটি হাসপাতালে ভর্তি করা হয়।