ঠাকুরগাঁওয়ে বোমা সদৃশ বস্তু উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের গণপূর্ত বিভাগের অফিস চত্বর থেকে গতকাল রোববার দুপুরে পুলিশ বোমাসদৃশ একটি বস্তু উদ্ধার করেছে। পুুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা দুইটার দিকে গণপূর্ত বিভাগের নৈশপ্রহরী নূর মোহাম্মদ নির্বাহী প্রকৌশলীর বাড়ির ঝোপের মধ্যে লাল রঙের টেপ মোড়ানো একটি বাক্স, রিমোট কন্ট্রোল, দুটি ব্যাটারি ও লাল-কালো রঙের দুই টুকরো বৈদ্যুতিক তার পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ঠাকুরগাঁও থানার পুলিশ বস্তুটি উদ্ধার করে তা পানিভর্তি বালতিতে ডুবিয়ে রাখে।