ঠাকুরগাঁওয়ে ভুল চিকিৎসায় শিক্ষকের মৃত্যুর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদর হাসপাতালে চিকিৎসাধীন ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষকের মৃত্যুকে কেন্দ্র করে শহরে ছাত্র ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। ইনস্টিটিউটের ছাত্র-শিক্ষকদের অভিযোগ, সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষক রেজাউল করিমের ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে। এর প্রতিবাদ জানাতে গিয়ে পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়। তবে চিকিৎসকেরা ভুল চিকিৎসার অভিযোগ অস্বীকার করেছেন।