ঠাকুরগাঁওয়ে মহাজোটের দ্বন্দ্বে প্রকল্প ভেস্তে যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও সদর উপজেলার চারটি ইউনিয়নে একটি বাড়ি একটি খামার প্রকল্পটি ভেস্তে যেতে বসেছে। মহাজোটের দুই শরিক উপকারভোগীর তালিকায় নিজস্ব লোকজনকে ঢোকানো নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।এ ছাড়া জাতীয় পার্টির বিপুলসংখ্যক লোককে উপকারভোগীর তালিকায় না রাখায় উপজেলা চেয়ারম্যান প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করছেন না। এ কারণেই তিনি প্রকল্পটির কার্যক্রম বন্ধ করার জন্য গত রোববার সংবাদ সম্মেলনে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তুলেছেন।গতকাল মঙ্গবার ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ সভাকক্ষে পাল্টা সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আশরাফুল হক চৌধুরী। তিনি অভিযোগ করেন, প্রকল্পের শুরুতেই সংশ্লিষ্ট ইউপির চেয়ারম্যানরা উপকারভোগীর প্রাথমিক তালিকা তৈরি করে উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তার কাছে জমা দেন। তালিকা তৈরির সময় উপজেলা চেয়ারম্যান জাতীয় পার্টির লোকজনকে অন্তর্ভুক্তির জন্য তাঁদের বারবার চাপ দিতে থাকেন।আশরাফুল হক অভিযোগ করেন, উপজেলা চেয়ারম্যানের অসহযোগিতার কারণে প্রকল্পটি ভেস্তে যাওয়ার উপক্রম হওয়ায় তিনি (ভাইস চেয়ারম্যান) উপজেলা কমিটির সদস্য না হয়েও দুস্থদের স্বার্থে তালিকায় সই করেন। ওই প্রকল্পের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী তালিকায় দলীয় লোকজন অন্তর্ভুক্ত করতে চাপ দেওয়ার কথা অস্বীকার করেছেন। এই চার ইউনিয়নে ওই প্রকল্পের অনিয়মের বিষয়ে গত ২৮ ফেব্রুয়ারি প্রথম আলোয় ‘একটি বাড়ি একটি খামার প্রকল্প, তালিকা থেকে দরিদ্ররা বাদ!’ শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়েছিল।