প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁও সদর উপজেলার কালিকাগাঁও ডি-হাট দাখিল মাদ্রাসার সুপার তোফাজ্জল হোসেনকে বরখাস্তের দাবিতে অভিভাবক ও এলাকাবাসী গতকাল সোমবার মাদ্রাসার চত্বরে বিক্ষোভ করেছে। তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে অভিযোগ, তিনি মাদ্রাসার এক ছাত্রকে নিপীড়ন করেছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত মাদ্রাসার ক্লাস বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে বিক্ষোভকারীরা।গত শুক্রবার রাতে কালিকাগাঁও ডি-হাট দাখিল মাদ্রাসার তত্ত্বাবধায়ক তোফাজ্জল হোসেন মাদ্রাসার এক ছাত্রকে কৌশলে তাঁর বাড়িতে নিয়ে কুরুচিপূর্ণ আচরণ করেন। এ ঘটনায় গতকাল অভিভাবক ও এলাকাবাসী মাদ্রাসা ঘেরাও করে। রাত আটটায় শেষ খবর পাওয়া পর্যন্ত বিক্ষোভকারীরা তোফাজ্জল হোসেনকে মাদ্রাসায় অবরুদ্ধ করে রেখেছে।