ঠাকুরগাঁওয়ে মোটরশ্রমিকদের সড়ক অবরোধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিজেল ও ব্যাটারিচালিত অটোরিকশা, টেম্পোসহ অবৈধ যানবাহন বন্ধের দাবিতে গতকাল সোমবার ঠাকুরগাঁওয়ের বিভিন্ন সড়কে দুই ঘণ্টা অবরোধ করে মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন।ঠাকুরগাঁও জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল জব্বার জানান, অবৈধ যানবাহন বন্ধের দাবিতে ২০ এপ্রিল পরিবহন ধর্মঘটের ডাক দেয় মোটর মালিক সমিতি ও মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন। পরে জেলা প্রশাসনের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করা হয়। কিন্তু পরে অবৈধ যানবাহন বন্ধে জেলা প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। বাধ্য হয়ে সড়ক অবরোধ করা হয়েছে।