ঠাকুরগাঁওয়ে শিল্পকলা একাডেমীর সম্মাননা পেলেন পাঁচ গুণীজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ে শিল্প ও সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য গতকাল বুধবার সন্ধ্যায় পাঁচজনকে গুণীজন সমঞ্চাননা দিয়েছে জেলা শিল্পকলা একাডেমী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাতটায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে সমঞ্চাননা প্রদান অনুষ্ঠানে শিল্প-সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য পাঁচ গুণীজনের হাতে সমঞ্চাননা সঞ্চারক, সনদ ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা স্মারক তুলে দেন স্থানীয় সাংসদ রমেশ চন্দ্র সেন।
সমঞ্চাননাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন সংগীতে মোজাম্মেল হক বাবলু, সাহিত্যে অধ্যক্ষ আবুল হোসেন সরকার, নাট্যকলায় রূপকুমার গুহ ঠাকুরতা, চারুকলায় মীর সাবু ও লোক সংস্কৃতিতে শচীন্দ্র নাথ রায়।
সম্মাননা অনুষ্ঠান শেষে ঠাকুরগাঁও অঞ্চলের লোকনাট্য ধামের সংগীত পরিবেশন করা হয়।