ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত ও তাঁর সঙ্গী আহত হয়েছেন। গতকাল সোমবার এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মানিক (৩০)। তিনি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শিবরামপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল দুপুর ১২টার দিকে এক সঙ্গীসহ মোটরসাইকেলে শহর থেকে বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন মানিক। পথে প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) সামনে আরেকটি মোটরসাইকেলকে অতিক্রমের সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান দুজনই। তখন পেছনে থেকে আসা একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মানিক নিহত হন। আহত অপরজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।