ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁও সদর উপজেলায় আজ বুধবার সকালে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কুমিল্লা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী বাসের সঙ্গে সকাল নয়টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর এলাকায় মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পঞ্চগড়ের বেংগুপাড়া গ্রামের আইয়ুব আলী (৩৫) ঘটনাস্থলেই মারা যান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আহত এক ব্যক্তিকে উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে পাঠায়। পথে তাঁর মৃত্যু হয়। তাঁর নাম-পরিচয় পাওয়া যায়নি।
ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।